দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২১টি পরিবারকে ৬৯ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসক রায়হান কবির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার চেক তুলে দেন।
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রায়হান কবির।
এ সময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, মোটরযান পরিদর্শক ওসমান গনি, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। বিআরটিএর এ সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে।
যে আই